255146

জীবনে পুরুষ বলতে কেবল বীর: সারা আলী খান

বিনোদন ডেস্ক: আমার জীবনে পুরুষ বলতে কেবল বীর। ওকেই আজ পর্যন্ত ডেট করেছি, আর কারও সঙ্গে কোনো সম্পর্ক আমার ছিল না।নিজের প্রেম সম্পর্কে এমনটিই জানিয়েছেন সাইফ আলী খান তনয়া সারা আলী খান।প্রথমে ‘কেদারনাথ’ পরে ‘সিম্বা’— দুটি ছবিই বলিউড বক্স অফিসে সাফল্য দেখেছে।নিজের প্রেম সম্পর্কে ফেমাসলি ফিল্মফেয়ার ম্যাগাজিনের সম্পাদক জিতেশ পিল্লাইয়ের সঙ্গে একটি ওয়েব সিরিজে এ কথা জানান সারা।মুম্বাইয়ের ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার ছেলে বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক ছিল তার। ভারত মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের দৌহিত্র বীর পাহাড়িয়া।

বলিউডে পা রাখার আগেই বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করতেন সারা।তিনি বলেন, আমার জীবনে পুরুষ বলতে কেবল বীর। ওকেই আজ পর্যন্ত ডেট করেছি, আর কারও সঙ্গে কোনো সম্পর্ক আমার ছিল না।আর এটি স্বীকার করতে আমি বাধ্য— বীর কোনো দিন আমায় কোনো রকম আঘাত দেয়নি, এখনও আমার হৃদয়ে অক্ষত রয়েছে, নিশ্চিন্ত থাকতে পারেন এ বিষয়ে।প্রসঙ্গত রুপালি পর্দায় পা রাখার আগে বলি অভিনেতা অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধনের সঙ্গে বেশ সখ্যতা গড়ে ওঠে সারার।তবে বছরের শুরুতে চ্যাটশো ‘কফি উইথ করণ’-এ সারা জানিয়েছিলেন কার্তিক আরিয়ানকে বেশ পছন্দ তার।

ad

পাঠকের মতামত