255105

সোশ্যাল মিডিয়া মত্ত ‘লেডিস পান’এ (ভিডিও)

বিনোদন ডেস্ক।। ভারত ও বাংলাদেশে উৎসব, অনুষ্ঠান, পূজা ও পুণ্যাহে পান যেন এক অবিচ্ছেদ্য অংশ।  কেবল স্বভাব হিসেবেই নয়, ঐতিহ্যগতভাবে সামাজিক রীতি, ভদ্রতা এবং আচার-আচরণের অংশ হিসেবেই পানের ব্যবহার চলে আসছে। পানের হরেক পদ – মিস্টি পান, জর্দা পান। রয়েছে আগুন পানও। তবে লেডিস পানের নাম শুনেছেন কী? যে পান মাতাচ্ছে বলিউড পর্দা। তবে এ পান সেবনের নয় শ্রবণের। সম্প্রতি ‘ফ্রড সইয়াঁ’ নামের এক বলি সিনেমায় একটি গান অবমুক্ত হয়েছে। গানটি প্রকাশ হওয়ার পর রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

এ গানটিরই শিরোনাম ‘লেডিস পান’। ছবির আইটেম সং এটি। মমতা শর্মা ও শাহিদ মালিয়ার কণ্ঠে এই গানের সঙ্গে সিনেমায় উষ্ণতা ছড়িয়েছেন এলি আব্রাম, আরশদ ওয়ারসি ও সৌরভ শুক্ল। এটি ওই সিনেমার প্রকাশিত দ্বিতীয় আইটেম সং। পান নিয়ে এর আগেও ভারতীয় চলচ্চিত্রে জনপ্রিয় গান রয়েছে। বলি শাহেনশাহ অমিতাভ বচ্চনের ‘খাইকে পান বানারাস ওয়ালা’র মতো কালজয়ী গান না হলেও ‘লেডিস পান’গানের চটকদার নৃত্য ও কোরিওগ্রাফ যে সিনেপ্রেমীদের মন কেড়ে নিয়েছে ইতিমধ্যে তা বোঝাই যাচ্ছে।

এবার দেখার বিষয় সৌরভ শ্রীবাস্তবের ‘ফ্রড সইয়াঁ’ছবিটি বক্স অফিস সাফল্য দেখে কিনা। ‘ফ্রড সইয়াঁ’ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি, সৌরভা শুক্ল ও সারা লরেন্স।

ad

পাঠকের মতামত