ল্যাপটপ নিয়ে শাকিব-অপু পুত্র জয়ের মিষ্টি দুষ্টুমি
বিনোদন প্রতিবেদক: বলিউডে স্টারকিডরা বেশ জনপ্রিয়। সাইফ আলি খান-কারিনা কাপুরের ছেলে তৈমুরকে নিয়ে প্রায়ই দেখা যায় ইন্ডিয়ার গণমাধ্যম গুলো নানা সময় বিভিন্ন সংবাদ প্রকাশ করে থাকে। সে ক্ষেত্রে পিছিয়ে নেই আমাদের দেশের সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাসের এক মাত্র ছেলে আব্রাম খান জয়। পৃহিবীর বুকে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে স্টারকিড জয়।সম্প্রতি ফেসবুকে কিছু ছবি ঘোরাফেরা করছে জয়ের। যেখানে ল্যাপটপ নিয়ে বেশ মনযোগী জয়। আর তার ঠিক পাশেই মিষ্টি হাসি দিয়ে দাঁড়িয়ে জয়ের মা অপু।
জয়ের এমন মিষ্টি দুষ্টুমি নিয়ে অপু বলেন, ‘অন্যান্য বাচ্চারা যেমন খেলনা দিয়ে খেলেতে পছন্দ করে ঠিক তেমনি জয় পছন্দ করে বই খাতা আর ল্যাপটপ নিয়ে থাকতে। এই দুইটি জিনিস পেলে সব কিছু ভূলে যায় ও।’এদিকে গেলো বছর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’ তে প্লে-গ্রুপে ভর্তি হয়েছে শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র পুত্রসন্তান আব্রাম খান জয়। ভর্তির পর থেকেই স্কুলে জয়ের ছোবই আঁকার অনেক ছবিই সেকবুকে ভাইরাল হয়।




