253875

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে বললেন ঈশানা

মৌনতা খান ঈশানা। ছোট পর্দার বেশ পর্দার জনপ্রিয় তিনি। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেখান থেকে নিজের অবস্থান তৈরি করে মিডিয়াতে পথ চলা শুরু করেন। নাটক ছাড়াও মডেলিং ও বিজ্ঞাপনে কাজ করেন তিনি। সম্প্রতি অভিনয় সহ নানা বিষয়ে বেশ খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী।বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাইলে ঈশানা জানান, কয়েকটি ধারাবাহিকে কাজ করছেন। পাশাপাশি সিঙ্গেল নাটক নিয়েও ব্যস্ত আছেন ।সেই সাথে কয়েকটি বিজ্ঞাপনচিত্রের বিষয়ে কথাবার্তা চলছে। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।

অভিনয়ের ক্ষেত্রে আপানি কতটা সাহসী জানতে চাইলে ঈশানা বলেন, ‘আমি আমার কাজের ক্ষেত্রে শতভাগ প্রফেশনাল। তবে সাহসের কথা আছে সে ক্ষেত্রে আমি বলবো এটিতে আমার যথেষ্ট কমতি আছে। সাহসী হওয়ার নামে আমি কাপড় খুলতে পারবো না। পাশাপাশি খুব বেশি ঘনিষ্ঠ দৃশ্যেও কাজ করতে চাই না। আমার মনে এসব দৃশ্যে কাজ করার ছাড়াও মানুষকে আনন্দ দেওয়া যায়। যারা এরকম সাহসী অভিনয় করেন তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই বলছি, আমি আসলে অভ্যস্ত না। আনইজি সিচুয়েশনে কেউ ভালো কিছু করতে পারে না। এক্ষেত্রে আমি খুবই আনইজি ফিল করবো।’

ইদানিং দেখা যাচ্ছে ফেসবুক নিয়ে তারকারা বেশ বিব্রত কর অবস্থায় পড়ছেন। ফেসবুক নিয়ে কখনো কোন সমস্যায় পড়েছেন জানতে চাইলে এই লাক্স তারকা বলেন, ‘হুম বেশ কয়েকবার সম্মুখীন হয়েছি এই অবস্থার। বেশ অনবেক দিন আগে এক লোক আমার একটি ফেক একাউন্টের সঙ্গে নিয়মিত কথা বলতেন।বিষয়টি তার স্ত্রী জানতে পাড়লে বেশ টেনশনে পড়ে যায়। পরে আমার এক বন্ধুর মাধ্যমে আমার সঙ্গে দেখা করেন তিনি। তখন আমি তাকে দেখালাম যে, এই একটি একাউন্ট থেকেই আমি ফেসবুকে আছি। আপনার স্বামী যার সঙ্গে কথা বলেন তিনি আমি নই। তারপর তিনি হাফ ছেড়ে বাঁচেন। শুধু আমার ক্ষেত্রে নয় এমন তারকার সাথেই এমন হচ্ছে। যার ফলে প্রায়ই তাদের বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে।’

বড় পর্দায় কাজ করার ইচ্ছে আছে নাকি জানতে চাইলে ঈশানা বলেন, ‘আপাতত ফিল্ম নিয়ে একদম ভাবছিচ না। নাটক এবং বিজ্ঞাপন নিয়েই থাকতে চাই। হুম যদি কখনো ভালো গল্পের চলচ্চিত্রের অফার পাই থাওলে অবশ্যই করবো।’

ad

পাঠকের মতামত