253630

গ্রাম ছাড়া পরিবারগুলোকে ফিরিয়ে আনলো পুলিশ

নড়াইলের লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে দুই শতাধিক পরিবার দীর্ঘ প্রায় ৯ মাস ধরে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলো। এ পরিবারগুলোকে ফিরিয়ে আনলো পুলিশ। গ্রাম্য কোন্দলের জের ধরে ওই সকল পরিবারের সদস্যরা গ্রামে যেতে পারছিল না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব পরিবারকে বাড়িতে গ্রামে ফেরানোর উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন। এরই ধারাবাহিতকায় শনিবার বিকেলে উপজেলার পারমল্লিকপুর মাঠে পার মল্লিকপুর বিরোধ নিরসনে সম্প্রীতি বন্ধনসভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরফুদ্দিন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস প্রমুখ।

প্রসঙ্গত, নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে ২০১৬ সালে নূর ইসলাম ও ইকবাল মৃধা নামে দু’জন নিহত হন। সর্বশেষ ২০১৮ বছরের ২১ এপ্রিল এই গ্রামের মাতব্বুর উজ্জ্বল ঠাকুর এবং হেমায়েত হোসেন হিমু পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উজ্জ্বল ঠাকুরের সমর্থক খায়ের মৃধা নামে একজন খুন হয়। এরপর খুনের ঘটনাকে কেন্দ্র করে উজ্জ্বল ঠাকুরের লোকজন আসামিপক্ষ হেমায়েত হোসেন হিমুর সমর্থদের অন্তত ২’শ বাড়িঘর ভেঙ্গে ফেলে বলে অভিযোগ। খুলে নেয়া হয়েছে জানালা, দরজাসহ মূল্যবান জিনিসপত্র। ক্ষতিগ্রস্ত পরিবারের ২২টি পাকা ভবন, ৭৫টি আধাপাকা ঘর ও শতাধিক টিনের ঘরে ভেঙ্গে ফেলে দিয়েছে। নষ্ট করে ফেলা হয়েছে টিউবওয়েল, বাথরুমসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র। এরপর থেকে প্রায় ৯ মাস বাড়ি ছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করছিল তারা।

ad

পাঠকের মতামত