253618

ইমামের পেটে দুই হাজার ইয়াবা!

কক্সবাজারের টেকনাফে স্থানীয় একটি মসজিদের ইমামের পেটে মিলল দুই হাজার পিস ইয়াবা। এর আগে কক্সবাজারে পবিত্র কোরআনে করে ইয়াবা পাচারের ঘটনা সারাদেশে আলোচনার জন্ম দিয়েছিল।আজ শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের শাহ আমানত সেতুর দক্ষিণ পাড় মইজ্জ্যারটেক এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।আটককৃত ওই ব্যক্তির নাম মো. এনায়েত উল্লাহ (৫০)। সে টেকনাফের তুলাতলি জামে মসজিদের ইমাম এবং তুলাতলি ফোরকানিয়া মাদরাসার শিক্ষক।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দুপুরে চট্টগ্রামের শাহ আমানত সেতুর দক্ষিণ পাড় মইজ্জ্যারটেক এলাকায় সন্দেহবশত কক্সবাজার থেকে আসা মো. এনায়েত উল্লাহকে আটক করে পুলিশ। পরে তার আচার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করানো হয়। এক্স-রে শেষে দেখা যায় ওই লোকের পেটের ভেতরে ইয়াবা। পরে কৌশলে ২ হাজার পিস ইয়াবা বের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই ইমাম জানান, সংসারের খরচ সামলাতে তিনি ইয়াবা পাচারে যুক্ত হয়েছেন।তিনি আরো জানান, বর্তমানে আটককৃত ওই ইমাম থানা হাজতে রয়েছেন।

ad

পাঠকের মতামত