ভক্তের হাত মচকেই দিলেন সনু নিগম
ভারতের জনপ্রিয় গায়ক সনু নিগম। বরাবরই বলিউডে সুনাম ছিল তার। তিনি বেশ শান্ত স্বভাবের একজন সংগীতশিল্পী। তবে এখন আর এই সুনাম নেই সনুর। বরং প্রায়শই সমালোচিত হচ্ছেন তিনি নিজের কাজকর্মের জন্য। কখনও হিন্দু-মুসলিম নিয়ে মন্তব্য তো কখনও রাজনৈতিক মন্তব্য।নানা কারণেই আজকাল সংবাদ শিরোনামে থাকেন সনু। এসব বেফাঁস মন্তব্যের জন্য অন্যান্য তারকাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সনু। দু’দিন আগেই গায়িকা সোনা মহাপাত্রের সঙ্গে টুইটারে ঝগড়া শুরু করেছিলেন।
#মিটু নিয়ে বেশ অপমানজনক কথা বার্তা বলেছেন বলে দাবি করেছেন তার বহু ভক্তরাই। তার যে হিউজ ফ্যান ফলোয়িং ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আবারও তাই হল। ভাইরাল হল একটি ভিডিও।যেখানে একজন ডাই হার্ড ফ্যান সনুর সঙ্গে সেলফি তুলতে এসেছিলেন। সেখানেই তার হাত প্রায় মচকেই দিলেন সনু। তবে যেভাবে সনুর কাঁধে হাত রেখে সেলফি নিতে গিয়েছিলন তা বোধ হয় পছন্দ হয়নি গায়কের। তবে তা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে নাকি ক্ষমাও চেয়েছিলেন সেই ব্যক্তি।
যদিও পরিস্থিতির সামাল দিতে তার কাঁধে হাত রেখে হাসিমুখে সেলফি তুললেন সনু। নেটিজেনদের মধ্যে এই ভিডিও নিয়ে শুরু হয়েছে ডিবেট। কিছু সাইবারবাসীর মতে সনু দোষী। এবং বাকিদের কাছে সেই ব্যক্তিই দোষী।একজন সেলেব্রিটির কাঁধে ওভাবে হাত রেখে ছবি তোলার কী আছে? গায়ে হাত দিয়ে না হয় ছবিই তুলতে গিয়েছে। তার জন্য এমন দুর্ব্যবহার। হাতটাই মচকে দিল তার? এই ধরণের নানা কথায় ভরছে সোশ্যাল মিডিয়া।




