251969

এভাবে আর কত লোকসান দিবে?

বিআরটিসি বাস সেবা নিয়ে জনমনে নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে অন্যান্য গণপরিবহনের ন্যায় বাস ভাড়া আদায় করা হয়। যাত্রী সেবার মানও নিন্মমানের। কিন্তু লোকসানের পাল্লা দিনকে দিন ভারি, কারণ অজানাই। অবশেষে বিআরটিসির বাস সেবা নিয়ে প্রশ্ন তুললেন খোদ দায়িত্বপ্রাপ্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। লোকসান দিয়ে বিআরটিসি চলতে পারে না বলে দাবি কাদেরের।আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে বিআরটিসি ভবনে এক সভার পর এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, বিআরটিসির সেবা নিয়ে জনমনে নেতিবাচক ধারণা রয়েছে। আর এটা ভাল করার দায়িত্ব আপনাদের। কিন্তু দুঃখজনক হলেও সত্য আপনারা যথাযথ দায়িত্ব পালন করছেন না। আর কতকাল বিআরটিসি এভাবে চলবে? লোকসানের দেনা দিন দিন বেড়েই চলছে বিআরটিসিতে। এভাবি চলতে পারে না। এভাবে সরকারি কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে গাড়ি কিনে এনে দেশের মানুষ কী সুফল পাচ্ছে দেখতে হবে।কাদের বলেন, আমি এভাবে অনেকবার বসেছি। কথাও বলেছি। কিন্তু দেখা যাচ্ছে, অনেক দাম দিয়ে বিআরসিটি বাস কেনা হচ্ছে। কিন্তু কিছু দিন পর ডাম্পিংয়ে চলে যাচ্ছে। ফলে লোকসান গুনতে হচ্ছে সরকারকে।

ad

পাঠকের মতামত