জনগণ আ’লীগকে ক্ষমা করবে না: মির্জা ফখরুল
আওয়ামী লীগকে কখনও দেশের মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে তিনি এসব কথা বলেন।এসময় মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগকে কখনও দেশের মানুষ ক্ষমা করবে না। কেননা তারা একাদশ নির্বাচনে জনগনের ভোটাধিকার হরণ করেছে। নির্বাচনের নামে দেশবাসীর সথে প্রতারণা করেছে।দেশের মানুষ আওয়ামী লীগকে কখনও ক্ষমা করবেন না বলে তিনি জানান।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের অনেক অর্জন ছিল দেশের বিনির্মানে কিন্তু একাদশ নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার পর তারা (আওয়ামী লীগ) গণশত্রুতে পরিণত হয়েছে। তারা শুধু ভোট ডাকাতিই করেনি, নির্বাচনের পর নারীদের সম্ভ্রম কেড়ে নিতেও পিছুপা হচ্ছে না।




