স্ত্রীর প্রেমে পাড়ার একাধিক যুবকেরা, রাগের বশে কী করলেন স্বামী
আন্তর্জাতিক ডেস্ক : সন্দেহের বশে রাগের মাথায় মারাত্মক কাণ্ড ঘটাল স্বামী। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।বউয়ের সঙ্গে একাধিক পুরুষের সম্পর্ক রয়েছে! এই সন্দেহের বশে রাগের মাথায় মারাত্মক কাণ্ড ঘটাল স্বামী। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।বিবাহ বহিভূর্ত সম্পর্ক নিয়ে প্রায়শই অশান্তি বাঁধত নদিয়ার রানাঘাটের বেগোপাড়ার বাসিন্দা রামস্বরূপ দাসের সঙ্গে তাঁর স্ত্রীর। মাঝেমধ্যে হাতাহাতিতেও জড়ায় ওই দম্পতি।
শনিবার রাতেও একই বিষয় নিয়ে অশান্তি শুরু হয়। অভিযোগ, বচসার সময়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করে স্বামী রামস্বরূপ। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে উদ্ধার করেন ওই মহিলাকে। সেই সুযোগে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী। খবর দেওয়া হয় পুলিশে।ওই মহিলাকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তিনি আপাতত সুস্থ রয়েছেন। অভিযুক্ত রামস্বরূপকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।




