248983

বিয়ে বন্ধ আমেরিকায়

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ট্রাম্প এবং কংগ্রেসের ডেমোক্র্যাটদের দ্বন্দ্বে লাগাতার অর্থনৈতিক অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিয়েও বন্ধ রয়েছে।সাট ডাউনের কারণে সরকারি বিবাহ রেজিস্ট্রি দপ্তর বন্ধ থাকায় অনেকেরই বিয়ে পিছিয়ে দিতে হয়েছে।তবে এই অচলাবস্থার মাঝে সব বন্ধ থাকলেও ভালোবাসা থেমে নেই। আর এই ভালোবাসার স্বীকৃতি দিতে মেয়র মুরেল ব্রাউসার এবং সিটি কাউন্সিলের উদ্যোগে বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।প্রেসিডেন্ট ট্রাম্প এবং কংগ্রেসের ডেমোক্র্যাটদের দ্বন্দ্বের ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অর্থায়নে পরিচালিত ম্যারেজ ব্যুরো বন্ধ করে রাখা হয়। গত ডিসেম্বরের ২২ তারিখ থেকে ওই ব্যুরো বন্ধ হয়ে আছে।

শুক্রবার মেয়র ব্রাউসার জরুরিভিত্তিতে ম্যারেজ ব্যুরোর অনুপস্থিতিতে সিটি কর্মকর্তাদের বিয়ে নথিভুক্ত করার অনুমতি দেন।এ বিষয়ে সিটি কাউন্সিল সদস্য ব্রান্ডন টড বলেন, ‘তারা যুক্তরাষ্ট্রের সরকারকে অচল করতে পারে, কিন্তু তারা কলাম্বিয়া জেলার মানুষের ভালোবাসাকে অচল করতে পারে না।’লেট আওয়ার ভোস এনডুর ইমার্জেন্সি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা লাভ অ্যাক্ট নামে পরিচিত আইনে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা বিয়ে করতে পারে। এই আইনে সরকারি নথিভুক্ত অবস্থায় বিয়ে ৯০দিন পর্যন্ত বৈধ থাকে।

ওরুকি নামে এক নববধূ তার অনুভূতি প্রকাশে বলেন, ‘প্রকৃতপক্ষে আমরা সব বৈধ কাগজপত্রে স্বাক্ষর করিনি এই অচলাবস্থার কারণে। আমরা খুব ভালো একটা পার্টি করতে যাচ্ছি এবং অবশ্যই যত দিন পর্যন্ত আমরা বিয়ের লাইসেন্স না পাচ্ছি তত দিন ওয়াশিংটন ডিসিতে আমাদের বিয়ে বৈধ হবে না।’অচলাবস্থার কারণে আনুমানিক ৮ লাখ ফেডারেল কর্মচারীকে ছুটিতে পাঠানো হয়েছে বিনা বেতনে। এদের মধ্যে অনেকেরই বিয়ে করার কথা ছিল নির্ধারিত সময়ে। কিন্তু মাসের শুরুতে বেতন না পাওয়ায় অনেকে বিয়ে করতে পারেনি।

ad

পাঠকের মতামত