247472

মাশরাফির রংপুর রাইডার্স টসে জিতে বোলিংয়ে, খেলাটি সরাসরি দেখুন

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ মঙ্গলবার (৮ই জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫ টা ২০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রংপুর রাইডার্স সম্ভাব্য একাদশ: রাইলি রুশো, ক্রিস গেইল, মেহেদী মারুফ, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), বেনি হাওয়েল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস, স্টিভ স্মিথ (অধিনায়ক), শোয়েব মালিক, এনামুল হক, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মেহেদী হাসান, মোহাম্মদ শহীদ।

https://www.youtube.com/watch?v=QbSYbAaQTsY

ad

পাঠকের মতামত