মাশরাফির চুতুর্থ আঘাত কুমিল্লা শিবিরে, খেলাটি সরাসরি দেখুন
স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ মঙ্গলবার (৮ই জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কুমিল্লা। মাত্র ৪ রান করেই ফেরেন তামিম। মাশরাফির বলে ফরহাদ রেজার হাতে তালুবন্ধি হয়ে ফেরেন তিনি। এরপর আবারো কুমিল্লা শিবিরে আঘাত হানেন মাশরাফি। ২ রানে বোপারার হাতে তালুবন্ধি হয়ে ফেরেন ইমরুল। এরপর লুইসকে ফেরান মাশরাফি। ৮ রানে অপুর হাতে তালুবন্ধি হয়ে ফেরেন লুইস। স্মিতকে ফেরান ফরহাদ রেজার হাতে তালুবন্ধি করে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১ রান।
রংপুর রাইডার্স একাদশ: রাইলি রুশো, ক্রিস গেইল, মেহেদী মারুফ, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), বেনি হাওয়েল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস, স্টিভ স্মিথ (অধিনায়ক), শোয়েব মালিক, এনামুল হক, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মেহেদী হাসান, মোহাম্মদ শহীদ।




