এরশাদ ফের সিএমএইচে
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ফের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জাপার একটি সূত্র জানিয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজমখান এরশাদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করে বলেন, স্যার (এরশাদ) দুপুরে গিয়েছিলেন কিছু রক্তের পরীক্ষা করানোর জন্য। এ সময় ডাক্তার তাকে অবজারভেশনে থাকার অনুরোধ করেন। যে কারণে শনিবার রাতে হাসপাতাল থেকে রোববার বাসায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সাবেক এই রাষ্ট্রপতি অনেকদিন ধরেই নানান জটিলতায় ভুগছেন। গত নভেম্বর থেকে দিনে দিনে তার অবস্থার অবনতি হয়। সর্বশেষ ১০ ডিসেম্বর সিঙ্গাপুর যান চিকিৎসার জন্য। ফিরে আসেন ২৬ ডিসেম্বর। ফেরার পর প্রায় সিএমএইচ’এ যেতে হচ্ছে নিয়মিত পরীক্ষার জন্য।
কয়েকদিন ধরে হাটা-চলা করতেও তার কষ্ট হচ্ছে। তবে ক্রমেই তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন জাপা নেতারা। ৩ ডিসেম্বর জাপার অন্যান্য এমপিরা শপথ নিলেও তিনি যেতে পারেন নি শারীরিক অসুস্থতার কারণে।
উল্লেখ্য, রোববার (৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় তার শপথ নেওয়ার কথা রয়েছে।




