246864

বিপিএলের উদ্বোধনী ম্যাচে ঘটে গেল এক অদ্ভুদ কাণ্ড!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংস। আর এ ম্যাচের প্রথম ইনিংসে এক অদ্ভুদ কাণ্ড ঘটে গেল। তখন শুরু হয়েছে ৫ম ওভারের খেলা। চিটাগং ভাইকিংসের হয়ে বল করতে আসেন পেসার খালেদ আহমেদ। রংপুরের রান তখন ৪ উইকেটে ২০। তখন টিভির সাবটাইটেলে দেখানো হয় খালেদ আহমেদের পরিচিত। যাতে তার বয়স দেখানো হয় ১১৯!

এই পেসারের প্রকৃত বয়স ২৬ বছর ১০৭ দিন। তাছাড়া ১১৯ বছর বয়সে কোনো মানুষের পক্ষে বিপিএল খেলা সম্ভব নয়। ঘরোয়া ম্যাচ হোক কিংবা আন্তর্জাতিক ম্যাচ; বাংলাদেশের টিভি সম্প্রচার নিয়ে অভিযোগ পুরোনো। তবে এই ভূল যেন সবকিছুকে ছাপিঁয়ে গেল। এটা নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে শুরু হয়ে গেছে সমালোচনা।

ad

পাঠকের মতামত