246835

সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে রাজশাহী, খেলাটি সরাসরি দেখুন

স্পোর্টস ডেস্ক।। ঢাকা ডায়নামাইটস দেয়া ১৮৯ রান তারা করতে নেমে শুরু ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রাজশাহী কিংস। শুরুটি ভালোই করেছিল রাজশাহী। ২৪ রানে কোন উইকেট না পড়লেও ঢাকার অধিনায়ক সাকিব এসেই আঘাত হানেন। ফিরিয়ে দেন ওপেরার মুমিনুলকে। মাত্র ৮ রান করে আউট হন তিন। এরপর ক্রিজে আসেন সৌম্য তিনি মাত্র ৪ রান করে রাসেলের বলে বিদায় নেন।

এর আগে বিপিএলে দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে রীতিমত তান্ডব চালিয়ে ছিল ঢাকা ডায়নামাইটসের ব্যাটসম্যানরা। টস হেরে ব্যাটিং করতে নেমে তারা মিরপুরে তুলেছে ব্যাটিং ঝড়। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই রাজশাহী কিংসের বোলারদের উপর তান্ডব চালান ঢাকার ওপেনার হযরত উল্লাহ যাজাই। টর্নেডো ব্যাটিংয়ের জন্য পরিচিত এই তারকার তান্ডবে মাত্র ৪.২ ওভারেই দলীয় অর্ধশতক পূর্ন করে ঢাকা।

ব্যাটিং তান্ডব চালিয়ে মাত্র ২২ বলেই অর্ধশতক করেন যাজাই। অর্ধশতকের পথে ৫টি ছক্কা ও ৩টি চার মারেন যাজাই। অর্ধশতক করে অপরাজিত আছেন তিনি। যাজাইয়ের সাথে ব্যাটিংয়ে নামা সুনিল নারিন। তিনি ২৭ বলে ৩৮ রান করে মোহাম্মদ হাফিজের বলে আউট হন। অপরদিকে, সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন যাজাই। তবে শেষ পর্যন্ত তাকে থামালেন মিরাজ। কিন্তু তার আগে যা করার তিনি তা করে গেছেন। মাত্র ৪১ বলে ৭৮ করেছেন যাজাই। ৭ টি ছয় ও ৪টি চারের সাহায্যে তিনি এই রান করেন।

এপর ক্রিজে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। ৭ বল খেলে মাত্র ২ রান করে আরাফাত সানির বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন। এর পরই কায়েস আহমেদের বলে আউট হন কাইরেন পোলার্ড। তিনি মাত্র ৩ রান করেন ১০ বলে। দল যখন বিপর্যয়ে তখন আরও বিপর্যয়ে ঠেলে দেন নুরুল হাসান। আরাফাত সানির বলে স্টাম্পিং হয়ে ফিরেন তিনিও। মাত্র ১ রান করেন তিনি।

তবে দলে বিপর্যয়ে হাল ধরেছেন আন্দ্রে রাসেল ও শুভাগত হোম। আন্দ্রে রাসেল করেছেন ১৯ বলে ২১ রান। আর শুভাগত ১৪ বলে ৩৮ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করে ঢাকা ডায়নামাইটস। রাজশাহীকে জিততে হলে ১৯০ রান করতে হবে।

https://www.youtube.com/watch?v=QbSYbAaQTsY

ad

পাঠকের মতামত