245644

বছরের প্রথম দিনে বাংলাদেশে জন্ম নিতে পারে ৮ হাজারের বেশি শিশু

নতুন বছরের প্রথম দিনে আজ মঙ্গলবার বাংলাদেশে আনুমানিক ৮ হাজার ৪২৮ জন শিশু জন্মগ্রহণ করতে পারে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইউনিসেফের তথ্য অনুযায়ী, আজকের দিনে ভারতে ৬৯ হাজার ৯৪৪ শিশু, চীনে ৪৪ হাজার ৯৪০, নাইজেরিয়ায় ২৫ হাজার ৬৮৫, ইন্দোনেশিয়ায় ১৩ হাজার ২৫৬, যুক্তরাষ্ট্রে ১১ হাজার ৮৬, কঙ্গোতে ১০ হাজার ৫৩ শিশুর জন্ম নিতে পারে।ইউনিসেফের উপনির্বাহী পরিচালক শার্লট পেত্রি গোর্নিৎজকা বলেন, ‘আসুন, নতুন এই বছরের প্রথম দিনে আমরা সবাই প্রতিটি শিশুর প্রতিটি অধিকার পূরণে সংকল্পবদ্ধ হই।

আর এটা শুরু করি শিশুদের বেঁচে থাকার অধিকার নিশ্চিতের মাধ্যমেই। প্রতিটি নবজাতকের জন্মই যাতে নিরাপদ কারও হাতে হয় তার জন্য আমরা যদি স্থানীয় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদানে ও তাদের প্রয়োজনীয় সরঞ্জামাদির যোগান দিতে বিনিয়োগ করি, তাহলে আমরা লাখ লাখ শিশুর জীবন বাঁচাতে পারি।’

ad

পাঠকের মতামত