বেসরকারি ফলাফল: তিন আসনে নৌকার জয়
জাতীয় সংসদ নির্বাচনে শেষ হয়েছে ভোটগ্রহণ। চলছে গণনার কাজ। সারাদেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নৌকা-৩ আসন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ি সালমান এফ রহমান। ১০৪ কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৩৪৮ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম পেয়েছেন ২০ হাজার ৭৬১ ভোট । এই আসনে বিএনপির প্রার্থী না থাকায় দলটি সালমা ইসলামকে সমর্থন দিয়েছে। এর আগে, কারচুপির অভিযোগ এনে দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম।
প্রসঙ্গত, ঢাকা-১ আসনে মোট ভোটার ৪,৪০,৪০৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২,১৬,৮০৫ জন এবং নারী ভোটার ২,২৩,৬০২ জন। এই আসনে এই দুই জন ছাড়াও আরও ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।বগুড়া-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মান্নান বেসরকারীভাবে বিপুল ভোটে জয়ী হয়েছেন। নৌকা প্রার্থী আব্দুল মান্নান ২ লক্ষ ৬৭ হাজার ৯৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী রফিকুল ১৬ হাজার ৬৯০ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ৩ লক্ষ ১৭ হাজার ৫৪৫। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ১৫৮ এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৩৮৭।
খুলনা-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার। তিনি ১ লাখ ৮৮ হাজারের বেশি ভোট পেয়েছেন।আজ সকাল ৮টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় ৪টায় শেষ হয়েছে। এখন চলছে গণনা। নির্বাচনে সারাদেশে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। ভোট বর্জন করেছেন প্রায় ৫০ জনের মতো প্রার্থী।




