নিজ কেন্দ্রেই পরাজিত ধানের শীষের মুক্তাদির
নিজের কেন্দ্রে-ই পরাজিত হলেন মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে ধানের শীষ প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। সারদা হলের অস্থায়ী কেন্দ্রে সকালে ভোট প্রদান করেন মুক্তাদির। ভোট গননা শেষে বিকেলে আওয়ামী লীগের প্রার্থী ড. আব্দুল মোমেনের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে ঘোষিত ফলাফলে জানা যায়, এই কেন্দ্রে নৌকা প্রতীকে মোমেন পেয়েছেন ১১৫২ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকে খন্দকার মুক্তাদির পেয়েছেন ৫৮৪ ভোট।এ পর্যন্ত পাওয়া ২২ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ড. একে আব্দুল মোমেন পেয়েছেন ৪১ হাজার ৭৭২ ভোট। বিপরীতে খন্দকার মুক্তাদির পেয়েছেন ১২ হাজার ৬৩ ভোট।
নানান কারণে এ আসনের গুরুত্ব একটু বেশি। এ আসনে যে দলের প্রার্থী জয়ী হন, সে দলই সরকার গঠন করে। দীর্ঘদিনেও এর ব্যত্যয় ঘটেনি। এবারের নির্বাচনেও কারা সরকার গঠন করবে তা এ আসনের ফলাফলই নির্ধারণ করবে- এমন দৃঢ়বিশ্বাস পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেটের সর্বস্তরের মানুষের। বাংলাদেশের সংসদ নির্বাচনে এ আসনটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে।




