244627

বাসার বাইরে বের হননি গোলাম মাওলা রনি

ভোটের দিন নিজ বাসায়ই সময় কাটালেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনি।স্ত্রী রুনু আক্তারসহ নিজ নির্বাচনী আসনে ভোটার না হওয়ায় তারা দু’জনই রবিবার ভোটের দিন বাসায় বসেই সময় কাটিয়েছেন। এমনকি নিজের জন্য ভোট চাইতেও বাসার বাইরেও বের হননি তিনি।নিরাপত্তার অভাবে ভোট কেন্দ্রে যাননি সদ্য বিএনপিতে যোগ দেওয়া সাবেক আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা রনি ও তার পরিবারের সদস্যরা। এদিকে গোলাম মাওলা রনির দাবি, তাকে বাসার বাইরে বের হতে দেয়নি প্রশাসন।

গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৩ নির্বাচনী আসন। এ আসনে ৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। এরা হচ্ছেন মহাজোট মনোনীত আওয়ামী লীগের এসএম শাহজাদা সাজু (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনি (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী মো. সাইফুল ইসলাম (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কামাল খাঁন (হাতপাখা)।

ad

পাঠকের মতামত