সিলেট-১: যেভাবেই হোক জিততে হবে, প্রয়োজনে লাশ ফেলে দে: বিএনপি প্রার্থী
নিউজ ডেস্ক।। সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির এবং তার এক সমর্থকের মধ্যকার হোয়াটসঅ্যাপের আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাটের এসব স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। স্ক্রিনশটে দেখা যায়, মুক্তাদির তার সমর্থককে বলছেন তাদেরকে অবশ্যই সিলেট-১ আসনে জিততে হবে। এজন্য প্রয়োজনে ২-১টি লাশ ফেলে দেয়ার কথাও বলেন তিনি।
ভাইরাল হওয়া স্ক্রিনশটে যা আছে, মুক্তাদির: ওহ, খুবই দুঃখজনক। এখন কী করবি?, সমর্থক: ভাই, সকালে কিছু সময় দেখবো। অবস্থা খারাপ হলে কেন্দ্র দখল করে নিবো। মুক্তাদির: যেভাবেই হোক, পাশ করতে হবে। প্রয়োজন হলে ২-১টা লাশ ফেলে দে। আমি সামলাবো। সমর্থক: আচ্ছা ভাই। আমি সন্ধ্যায় রানাকে পাঠাবো। তার কাছে টাকা দিয়ে দিয়েন। উৎস: আরটিভি অনলাইন।




