244511

রিজভীর কাণ্ডে হাস্যরসের সৃষ্টি!

নিউজ ডেস্ক।। ভোটের আগের রাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি একটি তালিকাও দিয়েছেন। বিবৃতিতে রিজভী অভিযোগ করেছেন, ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুরের বাঁশবাড়ীর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ভোটকেন্দ্র। অথচ এই আসনে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন পদ্ধতিতে। ইভিএম ভোটে ব্যালট থাকার প্রশ্নই উঠে না। রিজভীর ওই দাবি নিয়ে সোশাল মিডিয়া হাস্যরসের সৃষ্টি হয়েছে।

অনেকেই বলছেন রুহুল কবির রিজভী ব্যালটে সিল মারার অভিযোগ করলেও ঢাকা-১৩ আসনে ভোট হচ্ছে ইভিএম-এ। তার দেওয়া তথ্য মতে, এই আসনের মোহাম্মদপুরের বাঁশবাড়ীর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ভোটকেন্দ্রে ব্যালটে সিল মারার কোনো সুযোগই নেই।

লটারীর মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ৬টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে তা চূড়ান্ত করে নির্বাচন কমিশন-ইসি। আসনগুলো হলো: ঢাকা-১৩, ঢাকা-৬, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২। ৪৮ আসনের মধ্যে থেকে লটারীর মাধ্যমে এসব আসন বেছে নেওয়া হয়েছে।

ad

পাঠকের মতামত