ভোটের ডিউটি না দেওয়ায় আনসার কমান্ডারকে হত্যা
কুষ্টিয়ার দৌলতপুরে খলিল মন্ডল (৫০) আনসার কমান্ডারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।নিহত খলিল ফারাকপুর গ্রামের সুজান মন্ডলের ছেলে এবং ফারাকপুর গ্রামের আনসার বাহিনীর কমান্ডার বলে ভারপ্রাপ্ত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামিদা পারভীন জানিয়েছেন।নিহতের স্বজনরা জানান, আসন্ন সংসদ নির্বাচনে আনসার হিসাবে তালিকাভুক্ত না করায় একই গ্রামের আজের আলীর ছেলে জাদু শনিবার সকালে খলিলের উপর চড়াও হয়। প্রথমে কিল, ঘুষি ও পরে গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধ করে জাদু পালিয়ে যায়। দ্রুত তাকে দৌলতপুর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।




