243795

চৌগাছায় সাড়ে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর আ.লীগে যোগদান

যশোরের চৌগাছা উপজেলায় সাড়ে তিন শতাধিক বিএনপি-যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমানের সরকারি বাসভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন তারা।এ সময় চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন বিএনপির এই সব নেতাকর্মী।যোগদান করা ব্যক্তিরা হলেন-ফুলসারা ইউনিয়নের ১ নম্বর সৈয়দপুর ওয়ার্ড বিএনপির সেক্রেটারী জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, সদস্য শরিফুল ইসলাম, বিপুল হোসেন, ঠান্ডু মিয়া, শরিফুল ইসলাম ও গোলাম মোস্তফার নেতৃত্বে ৬০ জন।

এ ছাড়া ২ নম্বর ওয়ার্ডের তেতুল বাড়িয়া গ্রামের আলী হোসেন (চুন্নু), আব্দুল কাদের ও বিল্লাল হোসেনের নেতৃত্বে ৬০ জন। একই ওয়ার্ডের কোটালীপুর গ্রামের শরিফুল ইসলামের নেতৃত্বে ২০ বিএনপি নেতাকর্মী, ৩ নম্বর ওয়ার্ডের লিয়াকত ডাক্তার ও নাসির কবিরাজের নেতৃত্বে ৬০ জন।একই গ্রামের শাহানুর রহমান শাহিন, কবীর হোসেন, রুবেল হোসেন ও আবুল বাসারের নেতৃত্বে ৫০ যুবদল নেতাকর্মী। এ ছাড়া ৮ নম্বর আঁফরা ওয়ার্ডের সেক্রেটারী রবিউল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মাসুম হোসেনের নেতৃত্বে শতাধিক বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের সৃষ্টি করেছিলেন। আমরা তার ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনি। দীর্ঘদিন পর হলেও আপনারা আওয়ামী লীগে যোগদান করলেন। আমরা দলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি।’আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘আগামী ৩০ তারিখের নির্বাচনে আপনারা নৌকার পক্ষে কাজ করবেন। আপনাদের কাছে এটাই আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রত্যাশা। শতভাগ আশা করি ৩০ তারিখে নৌকার বিজয় হবে।’

এ সময় ফুলসারা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক জেষ্ঠ সহসভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জগদিশপুর ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য শের আলী, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।

ad

পাঠকের মতামত