243538

ভাইকে নিয়ে মহা বিপাকে উসমান খাজা!

ঘরে-বাইরে চাপে ভীষণ চাপে আছে অজি তারকা ব্যাটসম্যান উসমান খাজা। মাঠে ব্যাট হাতে ভারতের বিপক্ষে চোখ ধাঁধানো পারফরম্যান্স নেই। আর মাঠের বাইরে ভাইয়ের গ্রেপ্তারের ঘটনায় বারবার শিরোনামে উঠে আসছে তার নাম। আরও একবার গ্রেপ্তার করা হয়েছে অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারের ভাই আরসালান খাজাকে।গত আগস্টে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অফিস থেকে একটি ল্যাপটপ ও একটি নোটবুক উদ্ধার করে পুলিশ, যাতে তৎকালীন অজি প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ও তার সহকারী জুলি বিশপকে হত্যার ব্লু-প্রিন্ট ছিল! এছাড়া অপেরা হাউস ও বিভিন্ন রেল স্টেশনে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনাও ছিল সেই নোটবুকে! ল্যাপটপটি ছিল আরসালানের সহকর্মী শ্রীলঙ্কান পিএইচডির ছাত্র মোহাম্মদ নিজামুদ্দিনের।

পরে জানা যায়, নারীঘটিত দ্বন্দ্বের কারণে নিজামুদ্দিনকে পুলিশের কাছে সন্ত্রাসবাদী প্রমাণ করতে তার ল্যাপটপে এমন ভুয়া জঙ্গি হানার ছক কষেছিলেন খাজার ভাই। এই ঘটনায় ডিসেম্বরের শুরুতে তাকে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে মুক্তি পান আরসালান। গতকাল বৃহস্পতিবার আবারও উসমান খাজার ভাইকে গ্রেপ্তার করা হয়। সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগে তার হাতে হাতকড়া উঠল আবার।অন্যদিকে আসল ঘটনা প্রকাশ্য আসার পর, অযথা হেনস্থার জন্য পিএইচডি করতে অস্ট্রেলিয়ায় যাওয়া সেই শ্রীলঙ্কার নাগরিক নিজামউদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন আরসালান খাজা। এ ব্যাপারে মিডিয়ার সামনে একটি শব্দও উচ্চারণ করেননি উসমান খাজা। তবে তার ঘনিষ্ঠরা জানিয়েছে, এমন ঘটনায় ভীষণ বিব্রত হয়েছেন উসমান খাজা।

ad

পাঠকের মতামত