242935

ভিডিও ভাইরাল, বিএনপি প্রার্থীর সামনেই কর্মীকে তুলে নিয়ে গেল পুলিশ

নিউজ ডেস্ক।। ছবিটি বরিশাল ৫ আসনের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের ফেসবুক থেকে নেওয়া
বরিশাল ৫ আসনের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের গণসংযোগ থেকে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট মজিবর রহমার পলাশ। গতকাল বুধবার দুপুরে চাঁদপুরা ইউনিয়নে গণসংযোগে যাওয়ার পথে কীর্তনখোলা নদী থেকে ওই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাতে গ্রেপ্তারের সেই ভিডিও বিএনপি প্রার্থী তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।

ফেসবুকে শেয়ার করার এক ঘণ্টা পরেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি এক ঘণ্টায় দেড় লাখ মানুষ দেখেছে। শেয়ার হয়েছে ১৩ হাজার ৪২৯ এবং লাইক পড়েছে তিন হাজার। ভিডিওতে দেখা যায়, স্প্রিড বোর্ডে এক কর্মী নিয়ে লিফলেট বিতরণ করছিলেন বরিশাল ৫ আসনের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার। আরেকটি স্প্রিড বোর্ডে পুলিশের কয়েকজন সদস্য এসে বিএনপির প্রার্থীর সঙ্গে থাকা এক কর্মীকে গ্রেপ্তারের চেষ্টা করে।

ভিডিওতে আরও দেখা যায়, এ সময় বিএনপি প্রার্থী পুলিশ সদস্যদের অনুরোধ করেন ওই কর্মীকে গ্রেপ্তার না করার জন্য। এ সময় ওই কর্মীকে আটকানোর চেষ্টাও করতে দেখা যায় বিএনপির ওই প্রার্থীকে। সেই অনুরোধ উপেক্ষা করেই পুলিশ সদস্যরা কর্মী পলাশকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সঅ্যাডভোকেট পলাশকে গ্রেপ্তারের বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হায়দার। তিনি বলেছেন, ‘পলাশের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

ad

পাঠকের মতামত