242922

শিল্পমন্ত্রীর সমর্থনে ভোটের মাঠে সরকারি স্কুল-কলেজের শিক্ষকরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠী-২ আসনে (নলছিটি-ঝালকাঠি) আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সমর্থনে নলছিটিতে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা প্রচারণা চালিয়েছেন।বুধবার বেলা ১১টার দিকে শহরের সরকারি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় থেকে গণসংযোগ শুরু করে পৌর শহর ঘুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, পথচারী ও স্থানীয় ভোটাদের কাছে গিয়ে লিফলেট বিতরণ করেন শিক্ষকরা।এ সময় তারা দলমত বিবেচনা না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে আমির হোসেন আমুর পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে নলছিটি সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম কবির, নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান আকন্দ, খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন আকন্দ, নলছিটি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাওলানা হেলালুজ্জামান, সহসভাপতি হুমায়ুন কবির, সহসভাপতি আইরীন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন টিটু ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন শিহাব চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক -কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত