243223

বাসা ছাড়তে হবে না ব্যাচেলরদের

ভোটের আগে রাজধানীর বাসা ও মেসগুলোতে অবস্থানরত ব্যাচেলরদের বাসা খালি করার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি মিডিয়া) মাসুদুর রহমান।বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, ‌‌‘ব্যাচেলরদের সন্ধ্যা ৬টার মধ্যে বাসা ও মেস খালি করার কোনো নির্দেশনা ডিএমপি’র পক্ষ থেকে দেয়া হয়নি’।তবে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বলেন, খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকায় বাড়িওয়ালা ও মেস মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে, মেসে এবং বাসায় যদি কোনো ব্যাচেলর অতিথি থাকে, তাদের সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে চলে যেতে হবে।

নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই নির্দেশনা দিয়েছি। তিনি বলেন, নির্বাচনের আগে আমরা কোনো প্রকার ঝুঁকি নিতে চাই না।এছাড়া নিকুঞ্জ-২ এর একটি ভবনে ব্যাচেলর হিসেবে থাকেন ফিল্যান্সার নাইমুর রহমান সুফি। তিনি বলেন, বাসার দারোয়ান এসে জানিয়ে গেলো থানা থেকে পুলিশ এসে বলে গেছে আজ সন্ধ্যা ৬টার মধ্যে সব ব্যাচেলরকে বাসা ছেড়ে চলে যেতে। ভোটের পরে ফিরতে। আমাদের ভবনে থাকা বেশ কয়েকজন ইতোমধ্যে চলেও গেছে। কেউ কেউ হয়তো আজ রাত বা আগামীকাল সকালের মধ্যে চলে যাবে। আমরা খুব সমস্যায় পড়ে গেলাম।

ad

পাঠকের মতামত