242672

ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হলে কি করবেন?

প্রযুক্তির উন্নতি হওয়ায় এখন কয়েকগুণ বেড়েছে অনলাইন শপিং। পছন্দের সামগ্রী কিনতে যেতে হয় না শপিং সেন্টারে। বিভিন্ন অনলাইন সাইটে এখন বিভিন্ন ব্যান্ড, ডিজাইন ও যেকোনো পণ্যই পাওয়া যায়। এসব সাইটগুলোতে শপিং করার পর লেনদেনের জন্য দুইটি ব্যবস্থা আছে। একটি ক্যাশ অন ডেলিভারি আর অন্যটি ক্রেডিট কার্ডে লেনদেন।তবে প্রযুক্তির এই উন্নতি সঙ্গে সঙ্গে বেড়েছে ঝুঁকিও। অনলাইন লেনদেনের সময় খুব সহজেই হ্যাকারদের হাতে চলে যেতে পারে ব্যাংকের যাবতীয় তথ্য। কিন্তু তা বলে তো আর শপিং বন্ধ করা যাবে না। তবে আপনার অ্যাকাউন্ট একবার হ্যাক হয়ে গেলে বুঝবেন কীভাবে এ নিয়েই যত চিন্তা। কিছু বিষয় মেনে চললেই হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবেন আপনার অ্যাকাউন্টটি।

কী কী বিষয় খেয়াল রাখবেন? কীসের জন্য লেনদেন করছেন তা লিখে রাখুন। যদি পারেন পাসওয়ার্ড আপডেট করিয়ে নিন।কোনো কারণে ফোনে ব্যাংকের তথ্য চাওয়া হলে সাবধান হন। প্রয়োজন হলে ব্যাংকে গিয়ে নিজে লোন অ্যাপ্লাই করুন।অ্যাকাউন্টের ডিটেইলস পরিবর্তিত হয়েছে অনেক সময় মেইল আসে। এই মেইলগুলো দেখুন ভাল মত। সমস্যা বাড়লে সরাসরি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন।শুধুমাত্র ফোন কল নয়, মেসেজের মাধ্যমেও এই প্রতারণার করা হয়। কোনো বিশেষ নম্বর থেকে বারবার ফোন বা মেসেজ আসলে নম্বর ব্লক করে দিন বা ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন।অনলাইন শপিং বা অনলাইন লেনদেন বেশি হলে মোবাইল বা ল্যাপটপে ভাল সিকিউরিটি সিস্টেম ইনস্টল করা প্রয়োজন। এছাড়া অ্যাডভান্সড ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার না করলে অনলাইন শপিং বা লেনদেন থেকে দূরে থাকাই ভাল।

ad

পাঠকের মতামত