242678

অপহরণের ৩২ বছর পর উদ্ধার

গত শতাব্দীর আশির দশকে ১৩ বছর বয়সে অপহরণের শিকার হয়েছিলেন আর্জেন্টিনার এক নারী। চলতি মাসের গোড়ার দিকে আর্জেন্টিনা ও বলিভিয়া পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে। একই সঙ্গে তার নয় বছর বয়সী ছেলেকেও উদ্ধার করেছে পুলিশ।উদ্ধার পাওয়ার পর আর্জেন্টিনার মার ডেল প্লেটা এলাকায় নিজের পরিবারের কাছে ফিরে গেছেন ৪৫ বছর বয়সী ওই নারী। তিনি মোট ৩২ বছর ধরে অপহৃত ছিলেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চলতি বছরের শুরুতেও পুলিশ জানত না ওই নারী কোথায় আছেন। তবে মাসখানেক আগে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, ওই নারী ও তার সন্তান বর্তমানে দক্ষিণ বলিভিয়ার বার্মেজো শহরের আছেন।

এ সংবাদ পাওয়ার বলিভিয়ার পুলিশ তাদের অবস্থান জানতে সক্ষম হয় যে, তারা শহরের একটি বাড়িতে রয়েছেন। এরপরই আর্জেন্টিনা ও বলিভিয়ার পুলিশ বাড়িটি ঘিরে যৌথ অভিযানে নামে এবং তাদের উদ্ধার করে।এ ঘটনার পর ২৫ ডিসেম্বর আর্জেন্টিনা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অবশেষে ওই নারী ও তার ছেলেকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।তবে বিবৃতিতে ওই নারী ও ছেলের নাম প্রকাশ করা হয়নি। এমনকি কারা তাদের অপহরণ করেছিল সে বিষয়েও কিছু জানা যায়নি।সূত্র: বিবিসি

ad

পাঠকের মতামত