242319

পরাজয় শঙ্কায় বিএনপি-জামায়াতের নাশকতার পরিকল্পনা: আ’লীগ

বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট নিজেদের লোক দিয়ে মহাজোটের প্রার্থীদের অফিসে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেছেন, নির্বাচনে পরাজয়ের নিশ্চিত আশঙ্কা থেকে তারা ঢাকাসহ সারা দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছে বলে আমরা জেনেছি।বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী প্রতিদিন আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগ দেয়ার হিড়িক পড়েছে।আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে, নৌকার পালে হাওয়া তত জোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের নিশ্চিত পরাজয় স্পষ্ট হয়ে উঠছে।

‘বিএনপি-জামায়াত জোট মাঠে গিয়ে বুঝতে পারছেন, নীরবেই বিএনপির পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। জনবিচ্ছিন্ন বিএনপি ক্রমেই ভোটার বিচ্ছিন্ন হয়ে পড়ছে।’আবদুর রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি ও সাফল্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষেই জনগণের অবস্থান। বিএনপির এমন কোনো অর্জন নেই, যা দিয়ে তারা ভোটারদের কাছে টানতে পারে।‘ঐক্যফ্রন্ট নেতা পাকিস্তানপ্রেমী ড. কামাল হোসেন গতকাল সংবাদ সম্মেলনে একাত্তরের গণহত্যাকারী ইয়াহিয়া খানের নাম উচ্চারণ করেছেন। বিবেকের আয়নার পাশে দাঁড়ালে ইয়াহিয়ার পাশেই নিজেকে দেখতে পাবেন।’তিনি বলেন, ড. কামাল এখন পাকিস্তানি ভাবধারার অনুসারীদের অভিভাবক ও একাত্তরের যুদ্ধাপরাধী এবং তাদের পৃষ্ঠপোষকদের অভিভাবক।‘বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা নিজেদের লোক দিয়ে আওয়ামী লীগ এবং মহাজোট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, যা তাদের নেতাদের ফাঁস হওয়া ফোনালাপ থেকে স্পষ্ট হচ্ছে, বলেন আওয়ামী লীগের এ নেতা।

ad

পাঠকের মতামত