242316

দুঃশাসনের দেশ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে: মোশাররফ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দুঃশাসনে দেশ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে।মঙ্গলবার সকালে তিতাসের জিয়ারকান্দি মাতৃছায়া হাইস্কুল মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।ড. মোশাররফ বলেন, গত ১০ বছর এই সরকারের দুঃশাসনে দেশ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। তাদের ডিজিটাল দুর্নীতিতে মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে, দেশের মানুষের কোনো উপকার হয়নি।

কুমিল্লা-১ ও ২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভায় খালেদা জিয়ার মুক্তি চাই, ধানের শীষে ভোট চাই স্লোগানসংবলিত ব্যানার, শহীদ জিয়া, ড. মোশাররফ এবং ড. মারুফের ছবিসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন শোভা পাচ্ছিল হাজারো নেতাকর্মীর হাতে হাতে।

ad

পাঠকের মতামত