242162

ডিসিকে চিঠি: ‘দেশ থাকবে, আপনি থাকবেন না।’

খুলনা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হেলাল হোসেনকে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পক্ষপাতিত্ব করলে ‘দেশ থাকবে, আপনি থাকবেন না।’ সোমবার ডাকযোগে পাঠানো চিঠিটি ডিসির দপ্তরে পৌঁছায়। তবে হাতে লেখা চিঠিটিতে প্রেরক হিসেবে কোনো ব্যক্তির নাম ও ঠিকানা উল্লেখ নেই।এপ্রসঙ্গে খুলনা ডিসি মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ডাকযোগে পাঠানো চিঠিতে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি খুলনা মহানগর পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। তিনি বিষয়টি কঠোরভাবে মনিটরিং করছেন। চিঠিতে প্রেরক হিসেবে কোনো ব্যক্তির নাম ও ঠিকানা উল্লেখ নেই। চিঠিটি হাতে লেখা হয়েছে।

হুমকি দিয়ে পাঠানো চিঠির প্রথম অংশে লেখা রয়েছে ‘যদি দেশকে বাঁচাতে চান, মানুষকে বাঁচাতে চান-তাহলে কোনোরূপ চালাকি বা পক্ষপাতিত্বমূলক আচরণ করবেন না। আর এর যদি কোনো ব্যতিক্রম হয় বা সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করেন, খোদার কসম করে বলছি দেশ শ্মশানে পরিণত হবে। আপনারা কেউ বাঁচতে পারবেন না।’চিঠির দ্বিতীয় অংশে লেখা রয়েছে, ‘প্রশাসক সাহেব আপনারও ছেলে মেয়ে আছে, তাদের কথা ভাবুন। স্বজন হারানোর জ্বালা যে কত নির্মম, কত ভয়াবহ-তা ৩০ ডিসেম্বরের পর হাড়ে হাড়ে টের পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের বুঝবার শক্তি দেন। দেশ থাকবে, আপনি থাকবেন না, আমিও থাকবো না। তাহলে কেন পরবর্তী প্রজন্মের গ্লানি নিয়ে বেঁচে থাকবেন।’

ad

পাঠকের মতামত