242084

কিশোরগঞ্জ-৬ আসনে ঐক্যফ্রন্টের প্রচারে গুলি ও হামলা

আবারো কিশোরগঞ্জ-৬ আসনের (ভৈরব-কুলিয়ারচর) বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মোঃ শরীফুল আলমের জনসংযোগে গুলি চালিয়েছে পুলিশ। এতে পাঁচজন গুলিবিদ্ধ ও শরীফুল আলমসহ প্রায় অর্ধশত নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।আবারো কিশোরগঞ্জ-৬ আসনের (ভৈরব-কুলিয়ারচর) বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মোঃ শরীফুল আলমের জনসংযোগে গুলি চালিয়েছে পুলিশ। এতে পাঁচজন গুলিবিদ্ধ ও শরীফুল আলমসহ প্রায় অর্ধশত নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ধানের শীষের প্রার্থী শরিফুল আলম।

তিনি বলেন, বিকেলে কুলিয়ারচর থানা সংলগ্ন এলাকায় প্রচারণা চালাতে গেলে পুলিশ বাধা দেয় এবং পেছন থেকে গুলি চালায়। তিনি আরো বলেন, এতে তিনিসহ প্রায় অর্ধশত নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন এবং পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।শরিফুল আলম বলেন, এর আগেও পথসভায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় তার পা ভেঙ্গে যায়। তখনও প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন।উল্লেখ্য, ভাঙ্গা পা নিয়ে প্রচারণা চালাচ্ছেন ঐক্যফ্রন্ট প্রার্থী শরিফুল আলম।

ad

পাঠকের মতামত