242087

বাবলা-ফিরোজকে লাঙ্গলে ভোট দিতে বললেন প্রধানমন্ত্রী

ঢাকা-৪ আসনের মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা ও ঢাকা-৬ আসনের প্রার্থী কাজী ফিরোজ রশিদকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ঢাকা-৪ আসনের মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা ও ঢাকা-৬ আসনের প্রার্থী কাজী ফিরোজ রশিদকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার সকালে কামরাঙ্গাীরচরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ আহবান জানান।

এসময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ঢাকা-৪ আসনে আমার প্রার্থী বাবলার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন সালাউদ্দিন। তিনি জনরোষে পড়ে দৌড়ে পালিয়ে গেছেন। তারতো জনগণের কাছে ভোট চাওয়ারই অধিকার নেই। সে এলাকাবাসীকে বিদ্যুৎ পানি দিতে পারে নাই। যা আমার বাবলা সমাধান করেছে। তাই আবু হোসেন বাবলাকে বিজয়ী করুন।প্রধানমন্ত্রী কাজী ফিরোজ সম্পর্কে বলেন, সে এসময় ছাত্রলীগ ও যুবলীগ করতেন। সে একজন ভালো পার্লামেন্টারিয়ান। তাকে যোগ্য ব্যক্তি হিসেবেই আমি তাকে মনোনয়ন দিয়েছি। আমরা তাকে আমাদের নিজেদের পরিবারের লোক মনে করি। তাই এলাকার উন্নয়নের স্বার্থে তাকে লাঙ্গলে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

ad

পাঠকের মতামত