242078

৩০ ডিসেম্বর জনগণ আপনাকে ফাইনাল খেলা দেখাবে, প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আজকে আমাকে বলল স্যার আরেকটু ধৈর্য্য ধরুন। আমরা ৩০ ডিসেম্বর ফাইনাল খেলা দেখাব। তাই আমি বলি আমাদের দাঁত কামড়ে সহ্য করতে হবে।’গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আজকে আমাকে বলল স্যার আরেকটু ধৈর্য্য ধরুন। আমরা ৩০ ডিসেম্বর ফাইনাল খেলা দেখাব। তাই আমি বলি আমাদের দাঁত কামড়ে সহ্য করতে হবে।’সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন।

সংগঠনের সদস্য সচিব ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ।জাফরুল্লাহ বলেন, ‘৩০ ডিসেম্বর ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট কেন্দ্রে থাকতে হবে। ভোটের হিসেব না নিয়ে ঘরে ফিরে যাওয়া যাবে না। প্রধানমন্ত্রী তৈরি থাকুন, ৩০ ডিসেম্বর জনগণ আপনাকে ফাইনাল খেলা দেখাবে।’সূত্র: আমাদের সময়.কম

ad

পাঠকের মতামত