নির্বাচনী প্রচারণায় শেখ সেলিমের পুত্রবধূ
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে-০২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজুলল করিম সেলিমের পক্ষে বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন পূত্রবধু ন্যান্সি জাহরা বিনতে মুছা।সোমবার জেলা সদরের গুচ্ছগ্রাম, মান্দারতলা, মান্দারতলা, চেচানিয়াকান্দি, বাকচীবাড়ীসহ বিভিন্ন স্থানে গণসংযোগ চালান তিনি। এসময় ভোটারদের মাঝে সরকারের উন্নয়নের চিত্রসম্বলিত লিফলেট বিতরণ করেন। তিনি গোপালগঞ্জে-০২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজুলল করিম সেলিমের বড় ছেলে শেখ ফজলের ফাইমের স্ত্রী।গণসংযোগ চলাকালে তার সাথে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.বি সাইফ, জেলা মহিলা লীগের সভাপতি নাসিমা আক্তার রুবেল, মহিলা নেত্রী অনিমা সরকার, সাবেক জিএস টিটু বৈদ্যসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




