241785

নৌকার জয় শুধু সময়ের অপেক্ষা: সাবেক বিএনপি নেতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া রংপুরের পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল বলেছেন, ‘নির্বাচনে আওয়ামী লীগের জয় ‘সময়ের অপেক্ষা মাত্র’, এখন শুধু আনুষ্ঠানিকতাই বাকি আছে।’নূর মোহাম্মদ মণ্ডল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। গত নভেম্বরে শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি।রবিবার পীরগঞ্জে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনী সভায় বক্তব্যে নিজের দলবদলের কারণ তুলে ধরে তিনি নির্বাচনে নৌকার বিজয়ের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

নূর মোহাম্মদ মণ্ডল বলেন, ‘পীরগঞ্জে দৃশ্যমান সব প্রকল্প চলছে। আমাদের কাজ চালু রাখার জন্য সবাইকে সহযোগিতা করাই শ্রেয়। উন্নয়নের ধারার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমি শেখ হাসিনার কথায় আওয়ামী লীগ যোগ দিয়েছি।’২০০১ সালের নির্বাচনে পীরগঞ্জের এই আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে শেখ হাসিনাকে হারিয়ে দিয়েছিলেন মণ্ডল। পরে ২০০৮ সালে বিএনপি থেকে নির্বাচন করে শেখ হাসিনার কাছে হেরে যান তিনি। এরমধ্যে আওয়ামী লীগ সরকার আমলেই বিরোধী শিবির থেকেই উপজেলা চেয়ারম্যান হন নূর মোহাম্মদ মণ্ডল।নির্বাচনে আওয়ামী লীগের জয় এখন সময়ের অপেক্ষা মাত্র মন্তব্য করে জনসভায় তিনি বলেন, ‘এখন শুধু নির্বাচনের আনুষ্ঠানিকতাই বাকি আছে। এখন উৎসবের আমেজ। কোনো হৈ-হল্লা নাই। ৩০ তারিখে বিজয়ের পর আমরা গণভবনে দাওয়াত খেতে যাব।’নূর মোহাম্মদ মণ্ডলকে স্বাগত জানিয়ে বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘ঘরের মানুষ ঘরেই ফিরে এসেছে। আমি তাকে স্বাগত জানাই।’ সূত্র: কালের কন্ঠ

ad

পাঠকের মতামত