241794

‘এতিমের টাকা মাইরা খাওনে আপনার জেল হইছে’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোনদিন ভোট ছাড়া ক্ষমতায় আসে না। ১৯৭০ সাল থেকে আওয়ামী লীগ সকল নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। ২০০৬ সালে ইলেকশন হয়নি খালেদা জিয়ার নিজের ষড়যন্ত্রের জন্য। তিনি চিরস্থায়ী বন্দোবস্ত করতে গিয়েছিলেন সেনাপ্রধানকে হাতে নিয়ে, রাষ্ট্রপতিকে হাতে নিয়ে। দুনিয়ায় কোন কিছুই চিরস্থায়ী নয়। গণতন্ত্রে পাঁচ বছর অন্তর অন্তর মানুষের রায় নিয়ে দেশ শাসনের অধিকার নিতে হয়। শেখ হাসিনা ঠিকই ২০১৮ তে ইলেকশন দিয়েছেন।

আজ রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে দিনব্যাপী নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের কৃষ্ণপট্রি এলাকায় নির্বাচনী পথ সভায় বেগম মতিয়া চৌধুরী এসব কথা বলেন।এসময় মন্ত্রী বলেন, এই যে বিএনপি বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশে ইসলাম থাকবে না। এখন মসজিদে আল-আকসার ঈমাম যখন বাংলাদেশে আসে। তখন ইসলামের দেশে আসে? না কোন দেশে আসে। এর বিচার আপনারাই করবেন।মতিয়া চৌধুরী বলেন, এতিমের টাকা মাইরা খাওনে আপনার (খালেদা জিয়ার) সাত বছরের জেল হইছে। এতোদিন ইলেকশনের কথা নেই। সাজা হওয়ার পর খালেদা জিয়া বলেন ইলেকশন করবেন। দুই বছরের বেশি যদি কোন অপরাধীর সাজা হয় তবে সে পরবর্তী ৫ বছর ইলেকশন করতে পারবে না। এই আইন বৃটিশ থেকেই চলছে, পাকিস্তান আমলেও ছিল, বর্তমানেও আছে।

শেখ হাসিনার মানবিকতার উদাহরণ দিয়ে মন্ত্রী আরও বলেন, প্রজার সুখেই রাজার সুখ। শেখ হাসিনা দেশ উন্নয়নের সকল চিন্তা করেন। আমরা শুধু তার চিন্তা বাস্তবায়ন করি। প্রজারা সার চায়, বিদ্যুৎ চায়, রাস্তাঘাটের উন্নয়ন চায়, দেশের উন্নয়ন চায়। শেখ হাসিনা শুধু প্রজাকে দিতেই চায়, প্রজার সুখেই তার সুখ।এদিন মন্ত্রী দিনব্যাপী উপজেলার আন্ধারুপাড়া, কৃষ্ণপট্রি, সুলফিকুড়া, কাশিমপুর, ঘোগড়াকান্দী, গাগলাজানী, দক্ষিণ নাকশী, তারাকান্দী প্রাথমিক বিদ্যালয় মাঠে পথ সভা করেন।এ সময় নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, দপ্তর সম্পাদক রেজাউল করিম, হিন্দুবৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরেষদের সভাপতি গোপাল চন্দ্র সরকারসহ নকলা-নালিতাবাড়ী উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত