241705

শামীম ওসমানের পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতা!

নারায়ণগঞ্জে শামীম ওসমানের নির্বাচনী সভায় যোগ দিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ সময় তার পক্ষে নৌকায় ভোট চাইলেন বিএনপির নেতা মনিরুল আলম ওরফে সেন্টু চেয়ারম্যান।শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে শামীম ওসমানের ওই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। মনিরুল আলম সেন্টু বলেন, ‘শামীম ওসমান এলাকায় অনেক উন্নয়ন করেছেন। যেহেতু আমাদের দলের কোনো প্রার্থী এখানে নেই, তাই আমরা তাকে সমর্থন জানিয়েছি।’নৌকার পক্ষে বিএনপি নেতা মনিরুলের ভোট চাওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিএনপিতে। এই আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মনির হোসাইন কাসেমী।

বিএনপি নেতার এমন কাণ্ড তিনি বলেন, বিএনপির নেতা হয়ে নৌকার পক্ষে ভোট চাওয়ায় সবাই হতবাক হয়েছেন। দলের নেতা–কর্মীসহ আমার মধ্যেও বিষয়টি খারাপ লেগেছে। তিনি কেন সেখানে গিয়ে নৌকায় ভোট চাইলেন, তিনিই বিষয়টি ভালো বলতে পারবেন। দল তার কাছে জবাব চাইতে পারে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ বলেন, দলের পদে থেকে নৌকার পক্ষে ভোট চেয়ে তিনি দল ও দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গেছেন। এটা দলের শৃঙ্খলাবিরোধী কাজ। এটা তিনি করতে পারেন না।শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। সূত্র: যুগান্তর

ad

পাঠকের মতামত