240918

‘সুষ্ঠু নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধ তৈরি হবে’

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।এই আশঙ্কা ব্যক্ত করে দলটির আমির মুফতি রেজাউল করিম বলেছেন, এবার দেশে সুষ্ঠু নির্বাচন না হলে দেশে খুন-খারাবি, হত্যা গুম ও ব্যাংক লুট বেড়ে যাবে। দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে নির্বাচনী ইশতেহার-২০১৮ ঘোষণার সময় তিনি এসব কথা বলেন।এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩০ দফা কর্মসূচির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।

ad

পাঠকের মতামত