240522

সাকিবের পর মিরাজের আঘাত খেলাটি দেখুন (সরাসরি)

রানের পাহাড় তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে উইন্ডিজ। ১৮ রানে ওপেনার ইভিন লুইসের বিদায়ের পরও নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান শাই হোপ। ওয়ানডে সিরিজে তিন ম্যাচে দুটি সেঞ্চুরি করা ক্যারিবীয় এই ওপেনার শুরু থেকেই একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। ৪ ওভারে ১ উইকেটে ৫২ রান সংগ্রহ করা উইন্ডিজের লাগাম টেনে ধরেন সাকিব ও মিরাজ।নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসে ১০ রান দিয়ে নিকোলাস পুরানের উইকেট তুলে নেন সাকিব। ঠিক পরের ওভারে দুর্দান্ত ফর্মে থাকা শাই হোপকে ক্যাচ তুলতে বাধ্য করেন মেহেদী হাসান মিরাজ।এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৭ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ৭৩ রান।

ad

পাঠকের মতামত