উইন্ডিজের বিপক্ষে টাইগারদের রানের রেকর্ড
স্পোর্টস রিপোর্টার: সিরিজে ফেরার দ্বিতীয় টি-টোয়েন্টিতে রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। লিটন দাসের ফিফটি এবং সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৪২ ও ৪৩ রানে ভর করে ৪ উইকেটে ২১১ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ।প্রথম টি-টোয়েন্টিতে জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ নিশ্চিত করতে হলে ২১২ রান করতে হবে।এর আগে চলতি বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের মাঠে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ ১৮৪/৫ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ডিএল মেথডে ১৯ রানে জয় পায় সাকিব আল হাসানের দল।টি-টোয়েন্টিতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ ৫ উইকেটে ২১৫ রান। যেটা চলতি বছরের মার্চে শ্রীলংকার বিপক্ষে কলম্বোয় ত্রিদেশীয় সিরিজে সংগ্রহ করেছিল টাইগাররা।




