240349

গাইবান্ধা-৩ আসনে নির্বাচন স্থগিত

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ একথাজানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

এদিকে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, টিআই ফজলে রাব্বী চৌধুরীর মৃত্য সনদ পেলে ওই আসনে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হবে।প্রসঙ্গত, ফজলে রাব্বী চৌধুরী জাতীয় পার্টি থেকে গাইবান্ধা-৩ আসনে মোট ছয়বার (১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে ) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।সূএ:বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত