240114

বিয়ে করেছেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক::ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বিয়ে করেছেন। বর হারুনুর রশীদ অপু। অপু একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। বুধবার ফারিয়া নিজের ফেসবুকে বিয়ের দুটি ছবি আপলোড করেন।ধারণা করা হচ্ছে, অনেকটা ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ছবি প্রকাশের পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসিয়ে দেয়া হচ্ছে ফারিয়া-অপু জুটিকে।জানা গেছে, ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে অপুর সঙ্গে বন্ধুত্ব হয় ফারিয়ার। এরপর ফেসবুকে কথা বলতে বলতে দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়। একটা পর্যায়ে দুই পরিবারের সম্মতিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের আংটি বদল হয়।উল্লেখ্য, এর আগে শবনম ফারিয়া জানিয়েছিলেন, আগামী বছর পয়লা ফেব্রুয়ারি তাদের বিয়ে হবে। তার আগে ২৬ জানুয়ারি হবে মেহেদি উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

ad

পাঠকের মতামত