বিএনপি নেতাদের সঙ্গে কিছুক্ষণ পর মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কিছুক্ষণের মধ্যে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আজ মঙ্গলবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইং শায়রুল কবির খান। মার্কিন এই রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ এবং ড. আবদুল মঈন খানসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নতুন নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হবে বলে যুক্তরাষ্ট্রের প্রত্যাশার কথা প্রধানমন্ত্রীকে জানান মিলার।




