239720

‘ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরদের বেতন বাড়ানো হবে’

ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরদের বেতন ৬ মাসের মধ্যে বাড়ানো হবে হবে নির্বাচনি ইশতেহারে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ছাড়া পুলিশ বাহিনীর সদস্যগণ অবসরে গেলেও তাদেরকে রেশন সুবিধা প্রদান করা হবে বলেও ইশতেহারে বলা হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দলের রাজধানীর লেকশোর হোটেলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।নির্বাচনী ইশতেহারে বিএনপি জানায়, পুলিশ বাহিনীর ভাতা বৃদ্ধি করা হবে। পুলিশ বাহিনীর পেশাদারিত্ব বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হবে। জাতিসংঘ বাহিনীতে পুলিশের অংশগ্রহণ বৃদ্ধির ব্যপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া পুলিশের জন্য কল্যানমূলক প্রকল্প নেওয়া হবে বলেও নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছে বিএনপি।

ad

পাঠকের মতামত