239408

কালিহাতীতে লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা দাহ

কালিহাতীতে আওয়ামী লীগ সাবেক প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা দাহ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।সোমবার দুপুরে এলেঙ্গা পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

প্রতিবাদসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুল জলিল, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম মাস্টার, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মোল্লা, বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, সহসভাপতি বেলাল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।রোববার লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করছেন বলে বক্তারা বলেন।

ad

পাঠকের মতামত