239417

আমানের ছেলের ওপর হামলার অভিযোগ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির ওপর হামলার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।সোমবার আগরাগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নূরুল হুদার কাছে লিখিত এ অভিযোগ করেন তিনি। হামলায় আহত ব্যক্তিদের নিয়ে ইসিতে হাজির হন তিনি।অভিযোগ উল্লেখ করা হয়েছে, ঢাকা-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী তিনি। সোমবার সাভার উপজেলার আমিনবাজারে গণসংযোগ চালাতে গেলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার ওপর হামলা করে।

তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করে তারা। এছাড়া গাড়ি ভাঙচুর করা হয়। এতে তার অনেক নেতাকর্মী আহত হন। এমনকি পুলিশ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করে। চিঠিতে তিনি গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। আহত কর্মীদের সুচিকিৎসা ও ভাঙচুরকৃত গাড়ির ক্ষতিপূরণও চান।তিনি আরও উল্লেখ করেন, এর আগেও আমি এই ধরনের অভিযোগ করেছিলাম। কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের কাছে কোনো প্রতিকার পাইনি।

ad

পাঠকের মতামত