রাজশাহী-৬: বাইসাইকেলে নির্বাচনী প্রচারণায় প্রতিমন্ত্রী শাহরিয়ার
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাইসাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এতে ব্যাপক সাড়া পড়েছে নির্বাচনী মাঠে।একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুইবারের এমপি হয়েও নিজেই বাইসাইকেল চালিয়ে নৌকা প্রতীকের গণসংযোগে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে চারঘাট-বাঘা উপজেলায়। এমন ব্যাতিক্রমধর্মী প্রচারনায় মুগ্ধ দুটি উপজেলার ভোটারসহ সর্বস্তরের জনতা। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন একটি ব্যাতিক্রমধর্মী প্রচারনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।বাইসাইকেলে চড়ে প্রচারণায় অংশগ্রহণ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে উদার মনের অধিকারী বলে মনে করছেন ভোটারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জানা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের গনসংযোগকালে আওয়ামী লীগের দুইবারের সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজেই একটি বাইসাইকেল নিয়ে প্রচারণা শুরু করেন। এসময় তার পেছনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিয়ে ভোট প্রার্থনা করেন। এমন সাড়া জাগানো প্রচারনায় মুগ্ধ হয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।উপজেলার কাকরামারী এলাকার বাসিন্দা মুজিবুর রহমান বলেন, এতো দিন ট্রাক, বাস, মোটরসাইকেল, খোলা জিপে নির্বাচনী প্রচারণা করেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি। কিন্তু সরকারের গুরুত্বপুর্ন একটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েও এভাবে বাইসাইকেল চড়ে প্রচারণা আসলেই একজন জনদরদীর পক্ষেই সম্ভব। যা শাহরিয়ার আলম বাইসাইকেলে চড়ে গণসংযোগ করেই প্রমাণ করেছেন তিনি আসলেই জনগণের ভাষা বোঝেন। জনগনের সঙ্গে নিবিড় সম্পর্ক অটুট রাখতে চান।
চারঘাট পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক একরামুল হক বলেন, ভিআইপি এমপি, মন্ত্রীরা ইতিপুর্বে মোটরসাইকেল, খোলা ট্রাক, খোলা জিপেই নির্বাচনী মাঠে গণসংযোগ করেছেন। কিন্তু এই প্রথম একজন ভিআইপি প্রার্থী হওয়ার পরেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী একজন সাধারণ মানুষের মতো নিজেই বাইসাইকেলে চড়ে গণসংযোগ করেছেন। আসলে তিনি ভোট করেন মুলত জনগণের জন্য। তাইতো তিনি কোনো অহংকার নয়, সাধারণ মানুষের সঙ্গে চলতে চান। তবে তার বাইসাইকেলে চলে প্রচারণার খবর চারঘাট-বাঘায় সাড়া জাগিয়েছে।




